মটো কুল অফারের মেয়াদ বাড়লো

২১ আগষ্ট, ২০১৯ ১১:১৭  
ঈদকে সামনে রেখে দেয়া ‘মটো কুল অফার’-এর মেয়াদ বাড়িয়েছে মটোরোলা বাংলাদেশ। বর্ধিত মেয়াদ অনুযায়ী নির্দিষ্ট অনলাইন স্টোর থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট মূল্যে কিনতে পারবেন মটো ই৪ প্লাস, মটো ই৫ প্লাস, মটো জি৭ পাওয়ার এবং মটোরোলা ওয়ান ফোন। মটোরোলার অনলাইন স্টোর পার্টনার- রবিশপ, গেজেট অ্যান্ড গিয়ার, দারাজ, পিকাবু, ইভ্যালি, এডিসন স্মার্ট প্লাগ ইন ও ডেলিগ্রাম এর অনলাইন স্টোর থেকে ফোনগুলো ছাড়কৃত মূল্যে কিনতে পারবেন ক্রেতারা। এক্ষেত্রে মটো ই৪ প্লাস ৯,৯৯০ টাকায়, মটো ই৫ প্লাস ১৪,৯৯০ টাকায়, মটো জি৭ পাওয়ার ১৮,৯৯০ টাকায় এবং মটোরোলা ওয়ান ২০,৯৯০ টাকায় কিনতে পারবেন তারা।